Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

নতুন দশকের পদাবলী

নতুন দশকের পদাবলী



চারিদিকে শুধু আজ অশান্তি, ধর্মঘট,
জনসংখ্যা, বেকারত্ব, খাদ্যসংকট,
বাডছে দ্রব্যমূল্য আর দলাদলি,
মিথ্যার প্রপাগান্ডা- এ যে ঘোর "কলি",
জিনিসপত্রে ভেজালের নেই কোনও জুড়ি -
খাঁটি গেছে রসাতলে - আছে জুয়াচুরি,
সত্য পথে চলে যারা - তারা মরে হেরে,
অসতেরা সব আজ জেতে তুড়ি মেরে,
টাকা আছে যার - তার সব আছে ভাই
মরে শুধু মধ্যবিত্ত - যার কিছু নাই,
মানুষ বুলেছে প্রেম - স্নেহ, ভালোবাসা,
শিক্ষিতের মনে আজ জেগেছে হতাশা,
শ্রমিক মেরে ধনীর তোষন - এই হল নীতি,
স্বান্তনার মধেয আছে - অতীত আর সুখের স্মৃতি,
নেই চাল, নেই ডাল, ভাত নেই পেটে,
তবুও লোকেরা রোজ
সিনেমায় ছোটে,
কালোবাজারীতে যার তুলনা নেই আজ,
আমরা ভারতবাসী - বলতে লাগে লাজ......!

Ms. Gita K
অস্বীকরণ