Web Webdunia.com মিস সুমন
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 লোড হচ্ছে...

• পুরুষ সমাজে নারীর স্বয়ংসিদ্ধতা

পুরুষ সমাজে নারীর স্বয়ংসিদ্ধতা


কথায় আছে যেখানে নারীর সম্মান হয়, সেখানেই দেবতার বাস হয়৷ এটি আমাদের ভারতের মূল সংস্কারের মধ্যে পরে৷ নারী শান্তি ও শক্তি দুটোরই প্রতিক এইজন্য আমরা আমাদের দেশ ও জন্মভূমিকে ভারতমাতা বলে সম্বধন করি৷ পুরাকাল থেকেই নারী পুরুষের অধীন হয়ে থেকে এসেছে৷ কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে৷ নারী স্বাধীনভাবে বাঁচতে শিখছে৷ নিজের স্বতন্ত্রতা তৈরি করেছে৷ বর্তমান যুগে নারীর আলাদা এক মর্যাদা হয়েছে৷ জীবনের প্রত্যেক স্তরে নারী নিজের একটি স্থান দখল করেছে৷

আজকের যুগে নারী এই পুরুষশাসিত সমাজের আত্মশক্তি৷ এই শক্তির মাধ্যমে সমাজের ভবিষ্যত সুন্দর হবে৷ ইতিহাস এই কথার সাক্ষী৷ আমাদের ইতিহাসে নক্ষত্রের মত উজ্জ্বল হয়ে রয়েছেন অনেক বিরাঙ্গণা৷ ভারতের ইতিহাসে এই উজ্জ্বল নক্ষত্ররা নতুন পথের দর্শন করিয়েছেন৷ আজ আন্তর্জাতিক মহিলা দিবসে ভারতীয় বিরঙ্গনা মহিলাদের সম্মান জানাচ্ছি৷ যাঁদের দেখে নারী জাতির জীবনের অনেক উন্নতি হয়েছে৷ এই বিরঙ্গনা যাঁরা দেশের প্রতি নিজেকে সমর্পণ করেছেন৷ প্রতিবদ্ধতা ও পরাক্রমি ও পুরুষশাসিত সমাজে নিজেদের লক্ষ্যে নিবিষ্ঠ থেকে যে বিরত্ত্বের পরিচয় দিয়েছেন তাঁদের নমন করি৷

ঝাঁসির রাণী লক্ষ্মী বাই যাঁর নাম সোনার অক্ষরে লেখা৷ যিনি এই পুরুষশাসিত সমাজে থেকেও আত্মশক্তির সহায়তাতেই পুরুষের মত লড়াই করেছেন তিনিই তো ঝাঁসির রাণী লক্ষ্মীবাই৷ তাঁর সময়ে ভারতে রাজত্ব করছিল ইংরেজ৷ তাঁদের সামনে সকলে মাথা নত করে নিয়েছিল৷ কিন্তু ঝাঁসির রাণীর সঙ্গে ইংরেজদের কড়া মোকাবিলা করতে হয়েছিল এবং পিছু হটতে বাধ্য হয়েছিল ইংরেজ সরকার৷

মীরা বাই যাঁর ভজনে কৃষ্ণভক্তির মুক্তা ছড়িয়ে পড়ে৷ ভগবান কৃষ্ণের এই ভক্ত এই সংসারে বিশ্ব প্রসিদ্ধ৷ কৃষ্ণের প্রতি তাঁর মনোবল ও গভীর প্রেম নিজের পতি রাণার আকর্ষণ, রাজস্ব সব ত্যাগ করে কৃষ্ণপ্রেমে লীন হয়ে বিষ পান পর্যন্ত করেছিলেন৷ কিন্তু কৃষ্ণের প্রতি এই একাগ্রতা ও প্রেম কৃষ্ণকে দুর্বল করে দিয়েছিল৷ যার ফলে মীরা বাইয়ের বিষ পান অমৃত হয়ে গিয়ে মীরা কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে যান৷ এমন প্রেমে নিষ্ঠতা ভারত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না৷

একজন উল্লেখনীয় মহিলা, যাঁর নাম ভারতে ভীষণ সম্মানের সঙ্গে উচ্চারন করা হয়৷ তিনি হলেন, "কস্তুরবা"৷ তাঁকে ছাড়া মহাত্মা গান্ধী সফলতার সহিত ইংরেজের বিরুদ্ধে অহিংসার দ্বারা লড়াই করতে পারতেন কি? কস্তুরবা গান্ধী মহাত্মা গান্ধীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ স্বতন্ত্রতা সংঘর্ষের সময়ে কস্তুরবা গান্ধী অনেক কবিতা লিখেছিলেন৷ তিনি অনেক ভালো ভালো কবিতা রচনা করেছিলেন৷ কস্তুরবা গান্ধীর নাম সাহিত্যেও খুব সম্মানের সহিত উচ্চারন করা হয়৷ সাহিত্যেও তাঁর বিশেষ ভূমিকা ছিল৷

মাদার টেরেসা যিনি দয়ার মূর্তি নামে অভিহিত হয়ে থাকেন৷ নোবেল পুরস্কার প্রাপ্তা এই মহানাত্মার কর্মভূমি ভারতেই করেছিলেন৷ তিনি বিদেশীনি ছিলেন কিন্তু স্বার্থত্যাগ ও নিজের জীবনকে সেবার কাজে উত্সর্গ করেছিলেন ভারতে এসেই৷ অনাথ শিশু, কুষ্ঠরোগিদের সহায়তায় তিনি সকল সময় এগিয়ে এসেছেন৷ তিনি ভগবানের সমতুল্য ছিলেন৷ তিনি নিষ্ঠাবান সমাজসেবী ছিলেন৷

দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ যাঁকে দেখে দেশের মহিলারা প্রভাবিত হন৷ তিনি ছিলেন সাহসী, নির্ভিক, আত্মসংযোমী৷ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদ পাওয়ায় তাঁকে গৌরবের সঙ্গে আজ আমরা স্মরণ করে থাকি ও তারই পথকে নিজেদের চলার পথের মার্গদর্শক হিসাবে মনে করি৷ তিনি যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন ততদিন পর্যন্ত দেশের অনেক উন্নতি সাধন করেছিলেন৷ তাঁর সময় থেকেই ভারতীয় নারী যারা ঘরের কোনে লুকিয়ে থাকত তারা ঘরের বাইরে কদম রেখেছে এবং পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শিখেছে৷ নিজেদের বাঁচিয়ে রাখার শক্তি অর্জন করেছে৷

ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মহিলারত্নদের মধ্যে প্রসিদ্ধ একজন৷ তাঁর কোকিলের কন্ঠস্বর শুধু ভারতের ঘরে ঘরে নয় বিশ্বের সব জায়গায় গুঞ্জিত হয়৷ মীরার ভজন হোক বা গজল হোক বা ফিল্মি গান সবেতেই কোকিল সুর৷

বিশ্বের শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী ঘরের সম্মান থেকে বিশ্ব সম্মান প্রাপ্তা মহান নর্তকী সিতারা দেবী৷ বিজলীর মত ঝলক ও নৃত্যে নিপুনতার প্রংশসা সারা বিশ্বে৷ তিনিই শাস্ত্রীয় নৃত্যকে বিশ্বের মঞ্চে লোকপ্রিয় করেছেন৷

ভারতের নারী কোনও কিছুতেই পিছিয়ে থাকতে পারে না৷ তা প্রমাণ করে দিয়েছেন, ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসার কিরণ বেদী৷ কিরণ বেদী সাহস ও অনুশাসনের ভিত্তিতে অনেক বড় বড় অপরধীকে হাজতে পাঠিয়েছেন৷ তিনি তিহাড় জেলে এক নতুন রূপ দিয়েছেন৷ তিহাড় জেলের অনেক উন্নতি করেছেন৷

মাতৃত্ব থেকে বঞ্চিত অনেক মহিলা তাঁরা মা হতে পেরেছেন "টেস্টটিউব বেবী"র মাধ্যমে৷ এটি একটি বড় ধরনের বৈজ্ঞানিক রিসার্চ৷ এর মূলে রয়েছেন মহান ডাক্তার ইন্দিরা হিন্দুজা৷ তাঁকে সম্মান জানাই৷

পি টি উষা উড়ান পরী-র ক হেতাব জয় করেছিলেন৷ এই উড়ানপরী শুধু এশিয়া নয় অনেক আন্তর্জাতিক স্পোর্টসে অংশগ্রহন করেছিলেন যাঁর নাম স্মরন করে মহিলারা উত্সাহিত হয়৷ আজ ভারতের খেলার জগতে অনেক মহিলা রয়েছেন৷

সৌন্দর্য প্রসাধিকা শাহনাজ হুসেনের নাম আজ বিশ্ব বিখ্যাত৷ ভারতীয় প্রাচীন সৌন্দর্য বৃদ্ধির জন্য জড়ি-বুটি দিয়ে নির্মিত প্রসাধন বিশ্বের বাজারে অনেক প্রসিদ্ধ৷

গত দশকে আরও একজন ভারতীয় মহিলা বিশ্ব লেখিকা একজন উচ্চমানের সম্মান "বুকার অ্যাওয়ার্ড" প্রাপ্ত করেন৷ তিনি এই অ্যাওয়ার্ড জয় করে ভারতকে গৌরবাম্বিত করেন৷ তিনি হলেন অরুন্ধতী রায়৷ তাঁর লেখা পুস্তকটি হল "দ্যা গার্ড অফ স্মল থিঙ্গস" এই বইটির জন্যই তিনি পুরস্কার প্রাপ্ত করেন৷

কিরণ মজুমদার শাহ বায়োটেক উত্পাদনের জন্য পরিচিত হয়েছেন৷ তিনি রিসার্চ শুরু করে তাঁর বাড়ির গ্যারাজ ঘর থেকে৷ আজ বায়োটেকে তিনি বিশ্বে সর্বাধিক সফল মহিলা৷

অন্তরিক্ষের সর্বোচ্চ উচ্চতাকে পরিমাপ করে ফিরেছিলেন ভারতীয় নারী কল্পনা চাওলা৷ তাতেও তার মন ভরেনি৷ তারপরে তিনি নাসার একটি মহত্বপূর্ণ কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ করেছিলেন৷ আরও অনেক উচ্চতাকে ছুঁতে গিয়ে....বাহাদুর যুবতী....পৃথিবীরে ফেরার পথে দূর্ঘটনার কারণে তিনি অন্তরিক্ষেই লীন হয়ে যান৷

ভারতীয় নারীরা নিজের ক্ষমতায় নিজের নাম প্রসিদ্ধ করছেন সকল দিক থেকে৷ তার মধ্যে ফ্যাশনও রয়েছে৷ ফ্যাশন তো আদিকাল থেকেই চলে আসছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও পরিবর্তন হচ্ছে৷ ফ্যাশানের জগতে রিতু বেরী ভারতীয় পরম্পরা অনুযায়ী ডিজাইনের বিশ্বে প্রচলন করেছেন৷ তিনি আজ সারা বিশ্বে পরিচিতা৷

বরখা দত্ত এমন একজন সাহসী সংবাদিক যিনি কারগিল যুদ্ধের সময়ে নিজের দুসাহসিকতার পরিচিত দিয়েছিলেন৷

টেনিস স্টার ভারতে সকল সময়েই আকর্ষণীয় স্থান দখল করে রয়েছে৷ কিন্তু আপনারা কেউ কি কখনও ভেবে দেখেছেন ভারতের সব থেকে কম বয়সী (19 বছর) মহিলা টেনিস চ্যাম্পিয়ান সানিয়া মির্জা৷ আজ তিনি বিশ্ব প্রসিদ্ধ টেনিস প্লেয়ার৷ সানিয়া মির্জা এই টেনিসের লোকপ্রিয়তার বৃদ্ধি করেছে৷

আমাদের দেশ ভূমি উর্বর এমন কন্যা রত্ন জন্ম দিতেই থাকবে৷ কিন্তু তার আগে আমাদের লিঙ্গভেদ ও কন্যাভ্রুণ হত্যা করা রুকতে হবে৷ এতে নারী জাতির অসম্মান করা হয়৷


মিস সুমন
বিভাগ: Blog

 প্রত্যুত্তর

Re: পুরুষ সমাজে নারীর স্বয়ংসিদ্ধতা
অতি বাস্তব কথা