এক সময় ছিল ভারতীয় নারীরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘর সংসার চালাতে চালাতে জীবন কাটিয়ে দিত৷ যেমন রান্না করা, বাস ধোয়া, কাপড় ধোয়া, সন্তানের জন্ম দেওয়া ও তার পালন করা৷ কিন্তু আজ পরিস্স্থির অনেক পরিবর্তন হয়েছে৷ এখন নারীরা শুধুই সাধারণ গৃহীনি নয়৷ নারীরা স্বামীর সহচরি৷ তাঁরা ঘরের সকল ধরনের দায়িত্ব-কর্তব্য পালনে পুরুষের থেকেও অনেক উন্নত৷ শুধুই ঘরের নয় ঘরের বাইরেও দায়িত্বও খুব সুন্দর ভাবে পালন করে থাকে৷ গাড়ি চালানো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, ব্যাঙ্কের কাজ, সামাজিক কাজ সকল প্রকারের কাজ করে থাকে বর্তমান যুগের নারীরা৷
নারীদের মধ্যে একটি বিশেষ গুণ লক্ষ্য করা যায় যা পুরুষদের মধ্যে নেই৷ তাহল নারীরা সব রকমের ভূমিকা খুব ভালোভাবেই নেভাতে পারে৷ যারা চাকুরীজীবি তাঁরা ঘর সংসারের দায়িত্ব পালনের পর একই সঙ্গে মা, পত্নী শ্বাশুরী নটিনীর মতো দায়িত্ব পালন করে থাকে৷ আমরা নারী জীবনে অনেক কিছুই প্রাপ্তি করেছি কিন্তু আরও পাওয়ার আছে এখনও পর্যন্ত৷ বর্তমান যুগে আমাদের আরও এগিয়ে যেতে হবে৷ আজও আজও, আমাদের গ্রাম্য এলাকায় নারীরা নিজেদের বিষয়ে সচেতন নয়৷
কন্যা ভ্রুণ হত্যা করা আজও আমাদের সমাজে হয়ে থাকে যদিও গোপনে কিন্তু এ যে সামাজিক অপরাধ৷ যাঁরা এখনও পিছিয়ে রয়েছেন, তাঁদের একত্রিত করে এই ভ্রুণ হত্যার উপরে সংঘর্ষ করার প্রয়োজন আছে৷ আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করা উচিত যাঁরা নিরক্ষর তাঁদের শিক্ষার আলো দেখানো৷ যদি তাঁদের মনে শিক্ষার আলো জাগানো হয় তাহলে তাঁরা নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবে, আত্মনির্ভর হয়ে গরিমার সহিত বর্তমান যুগের সঙ্গে তালমিলিয়ে বাঁচতে পারবে৷ নারীর শক্তি নারী সচেতনা৷ এই দেশের বিকাশের জন্য প্রত্যেক নারীকে সচেতন হওয়া সর্বাগ্রে প্রয়োজন৷ আসুন আমরা সকলে মিলে নারীজাতির স্বশক্তিকরণ দিবস সফলতার সহিত পালন করি ও যোগদানের জন্য হাত এগিয়ে দিই৷
মিস সুমন
লোড হচ্ছে...
প্রত্যুত্তর