জাতীয় নাম - সৌমেন তাসাভালটা - রিপাবলিকান ফিনল্যান্ড
রাষ্ট্রপতি : তারজা হালোনেন
প্রধান মন্ত্রী : মাট্টি ভানহানেন
ফিনল্যান্ডের বর্তমান পরিমাপ : 117,942 স্কোয়ার মিটার (305,470 স্কোয়ার কিমি); সম্পূর্ণ এলাকা : 130,558 স্কোয়ার মিটার (338,145 স্কোয়ার কিমি)৷
অন্যান্য বড় শহরগুলি: এসপু 229,500(এলাকা); তামপেরে 201,200 (এলাকা); বান্তা 189,200 (এলাকা); তুর্কু 178,100 (এলাকা)৷
বর্তমান জনসংখ্যা : প্রায় 5,238,460 জন৷
এখানকার ভাষা 92% ফিনিশ, 6% স্যুইডিশ৷
যোগাযোগ ব্যবস্থা : টেলিফোনে মেইন লাইনের ব্যবহার হয় প্রায় 3.92 মিলিয়ন, মোবাইল সেলুলার ফোন ব্যবহার হয় প্রায় 7.67 মিলিয়ন, রেডিও ব্রডকাস্ট স্টেশন : Am 2, FM 186| টেলিভিশন ব্রডকাস্ট স্টেশন প্রায় 520টি৷ ইন্টারনেট হোস্টস : 5.323 মিলিয়ন৷ ইন্টারনেট ব্যবহারকারী : 3.985 মিলিয়ন৷
পরিবহণ ব্যবস্থা : রেলওয়ে স্টেশন 6,741 কিমি৷ হাইওয়ে 78,189 কিমি, ইট-পাথর বসানো পথ 50,633 কিমি; অসমান পথ : 28,556 কিমি. জলপথ: 7,842 কিমি, সাইমা ক্যানেল সিসটেম 3,577 কিমি; পোর্ট এবং বন্দর : হামিনা, হ্যাংকো, হেলসিংকি, কোটকা, পোরি, পরভৌ, তাহে, রাউমা, তুর্কু৷ বিমানবন্দর : 149 টি৷
হেলসিংকিতে বাস, মেট্রো ট্রেন, ট্রাম ও ট্রেন সবই চলে৷ বাসের টিকিট 2:30 ইউরো, মেট্রোট্রেন ও ট্রামের টিকিট 2 ইউরো৷ এখানকার টিকিটের ভ্যালিডিটি থাকে শুধুমাত্র 1 ঘন্টা পর্যন্ত৷ " সেন্ট্রাল " এটি হল হেলসিংকি-র প্রধান মার্কেট৷ এখানে বড় রেলওয়ে স্টেশন রয়েছে৷ যা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন নামে পরিচিত৷
এখানে ঋতুরাজ তার সোনার পরশ অকাতরে ঢেলেছেন৷ আর তাই ফিনল্যান্ডে ঋতুর ভাবভালোবাসা অনুভব করা যায় ভীষণভাবে৷ ফিনল্যান্ডে চারটি ঋতুই দেখা যায়৷ আপনি যদি এই চারটি ঋতুই অনুভব করতে চান তাহলে সঠিক জায়গা হল ফিনল্যান্ড৷ এখানে খুব সহজে স্বাভাবিকভাবে ঘুরতে পারেন৷
নাইটউইশ
ফিনল্যান্ডের কালচারাল উত্সব 100 প্রকারের৷ যেমন - ভোকাল মিউ জিক, চেম্বার মিউজিক, জায, ফোক মিউজিক এবং কালচার, পপ/ রক, ডান্স, থিয়েটার এবং লিটারেচার এবং ভিজিউয়াল আর্ট৷
নোকিয়া
আমরা নোকিয়ার যে মোবাইল ফোন ব্যবহার করি সেই নোকিয়া কোম্পানি ফিনল্যান্ডে রয়েছে৷ নোকিয়া ফিনল্যান্ডের একটি শহরের নাম৷ এই নোকিয়া শহরে নোকিয়া কোম্পানিতে শুধুই মোবাইল ফোনই তৈরি হয় না৷ এখানে অন্যান্য আরও অনেক দ্রব্য তৈরি হয়৷ কিন্তু সেই কথা বিশ্বের সবার জানা নেই৷ শুধুই নোকিয়া মোবাইল ফোন নামেই প্রসিদ্ধ৷
ফিনল্যান্ডের রাজধানী
ফিনল্যান্ডের সবথেকে বড় শহর ও রাজধানী : হেলসিংকি, মেট্রো এলাকা : 1,162,900, শহর এলাকা : 582,600৷ এটি নীলাভ দেশ নামে প্রসিদ্ধ৷
আবহাওয়া
ফিনল্যান্ডের আবহাওয়া খুবই মনোরম৷ গরমের সময়ে প্রায় রাত্রি 12 টা যখন বাজে তখন অল্প সময়ের জন্য অর্থাত্ 1টা থেকে 2 ঘন্টা পর্যন্ত অন্ধকার নেমে আসে৷ রাত 10 টা নাগাদ আপনার মনে হবে যে, এখনই সন্ধ্যা নেমে এসেছে৷ রাত্রি 10 টার সময় আপনার মনে হবে যেন বৈকাল 4 টা৷
শীতের সময়ে ঠিক তার উল্টোটা হয়৷ সারাটা দিন অন্ধকার থাকে প্রায় বেলা 12 টা নাগাদ থেকে বিকাল 3.30 পর্যন্ত সূর্যের আলো দেখতে পাওয়া যায়৷ আর অন্য সব সময়ে রাত্রি থাকে৷
সৌনা বাথ
ফিনল্যান্ডে সৌনা বাথ খুব প্রসিদ্ধ৷ " সৌনা বাথ " কথাটি শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না! আসলে এটি একটি মজার স্নান৷ একটি বন্ধ ঘরে একটি বড় পাথর রাখা থাকে৷ পাথরটিকে খুব গরম করা হয়৷ যতক্ষণ পর্যন্ত লাল রঙের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত গরম করা হয়৷ যখন এই পাথরটি গরম হয়ে লাল রঙের হয়ে যায় তখন সেই গরম পাথরটির উপরে জল ঢালা হয়৷ গরম পাথরের উপরে জল ঢালার পরে তা থেকে বাষ্প বের হয় সেই বাষ্প থেকে যে ফোঁটা ফোঁটা জল বের হয় তা দিয়েই লোকে স্নান করে৷ একেই সৌনা বাথ বলে৷ এই সৌনা বাথের পরে এখানকার লোকেরা সাধারণ জলে স্নান করে৷ সৌনা বাথ সপ্তাহে একইবার নেয়৷ আসলে কি জানেন সৌনা বাথের আসল কারণ হল ফিনল্যান্ড ভীষণ ঠান্ডা প্রদেশ৷ এখানকার লোকেদের শরীরে ঘাম হয় না৷ তাতে শুষ্কতার সৃষ্টি হয়৷ তাই শরীরকে সুস্থ রাখার জন্যই সকলে সৌনা বাথ নেয়৷ এটিকে সৌনা সেরিমনিও বলা হয় ৷ কি মজার ব্যাপার নয় কি৷ Enjoying...!
ওয়াইফ ক্যারিং কন্টেস্ট
কি মজা লাগছে না কথাটি পড়ে? আজ্ঞে হ্যাঁ! এই কন্টেস্টটি বহু প্রসিদ্ধ যার নাম ওয়াইফ ক্যারিং কন্টেস্ট৷ এই কন্টেস্টে নিজের স্ত্রীকে কোলে নিয়ে দৌড় করতে হয়৷ এই কন্টেস্টটি সাধারণ শীতকালেই হয়ে থাকে৷ নিজের স্ত্রীকে কোলে নিয়ে দৌড়তে হয় কিন্তু যে এই কন্টেস্টে জিতবে তাকে তার স্ত্রীর ওজনের সমান টেডি বিয়ার প্রাইজ দেওয়া হয়৷ মজার নয় কি?
সপ্তাহ শেষে
ফিনল্যান্ডের বাসিন্দারা সপ্তাহের শেষে খুব আনন্দ উপভোগ করে৷ কারণ সারা সপ্তাহ কাজ এবং পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে আর যখন ছুটি হয় সপ্তাহের শেষে সম্পূর্ণ আনন্দ উপভোগ করে৷ অনেকে নিজের ঘরে শনিবারে শনিবারে পার্টির ব্যবস্থাও করে থাকে৷ আসলে শুক্রবার রাত্রি থেকেই আনন্দ উপভোগ শুরু হয়ে যায়৷ আর ফিনল্যান্ড বাসীরা প্রচন্ড ড্রিঙ্ক করে থাকে৷ এরা ডিস্কো, ক্লাবেও যায়৷ হেলসিংকিতে ডিস্কো ও ক্লাব অসংখ্য পরিমাণে রয়েছে৷ এখানকার ছেলে-মেয়েরা খুবই সুন্দর দেখতে হয়৷ এদের সকলের চোখের মণি নীল রংয়ের হয়৷
সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল চার্চ
এই চার্চটি অনেক বড়৷ পর্যটকদের প্রথম পছন্দ হেলসিংকি-র হোয়াইট সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল চার্চ৷ কথিত আছে এখানে যা মনস্কামনা করা হয় তা পূর্ণ হয়৷ আপনি যদি এই চার্চে নিজের জুটির সঙ্গে বিয়ের কথা ভাবেন তাহলে 750,000 ইউরো পকেটে রাখবেন৷ অবশ্য বিয়েটা সারা জীবনের যা একবারই হয় বার বার হয় না, আপনি অবশ্যই তা খরচা করতে পারবেন৷
কাউপ্পাটোরি মার্কেট
কাউপ্পাটোরি মার্কেট হেলসিংকি-র সবথেকে বড় মাছের বাজার৷ সবথেকে বড় সমস্যা হল এখানে সব জিনিষের প্রচুর দাম৷ যা সাধারণ মানুষের পক্ষে কেনাকাটা খুবই অসুবিধাজনক৷
হেলসিংকি-র চিড়িয়াখানা
হেলসিংকি-র একটি চিড়িয়াখানা আছে যার নাম কুকাসারি৷ এটি ফিনিস নাম৷ এখানে আপনি বোটিং করতে পারেন৷ আপনাকে এই চিড়িয়াখানায় যেতে গেলে বোটের সাহায্যে যেতে হবে৷ তাছাড়া এখানে যাওয়ার আর কোনও পথই নেই৷ আপনি দেখতে পাবেন পৃথিবীর নানা রকমের পশু-পক্ষীদের৷ আবার বিভিন্ন ধরণের ডিজাইন করা তাদের থাকবার জায়গাগুলো৷ আপনি দেখলেই মনে হবে যেন ওগুলো পশুদের ঘর নয় মানুষ বাস করে৷
চিড়িয়াখানা খোলার সময় : মে-আগস্ট : 10am-8pm
সেপ্টেম্বর : 10am-6pm
অক্টো - মার্চ : 10am-4pm
এপ্রিল : 10am-6pm
লিনা মাইকি পার্ক
হেলসিংকি-র সবথেকে বড় পার্ক এটি৷ আপনি এই পার্কে সমুদ্রের জীবন সম্বন্ধে জানতে পারবেন৷ সামুদ্রিক প্রাণীদের খুব কাছে থেকে দেখতে পারবেন৷ যেমন- শার্ক, ডলফিন ও তিমি জাতীয় বড় বড় প্রাণীদের দেখতে পারবেন৷ খুবই আশ্চর্য লাগছে তাই নয় কি? আরও বেশি করে সত্য জানতে হলে আপনাকে আমাদের লেখা আর্টিকেল পড়ার পরে আপনাকে নীলাভ সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য ফিনল্যান্ডে পদার্পণ করতে হবে৷
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড
ফিনল্যান্ডের একটি খুবই ছোট্টো শহর লোকে যাকে "সান্তাক্লোজ" এর ঘর বলা হয়৷ এই সান্তাক্লোজের ঘরে একমাত্র ক্রিসমাসের সময়েই যাওয়া যেতে পারে তাছাড়া যাওয়ার উপায় কম৷ ক্রিসমাসের সময় এখানে উত্সব খুব বড় করে পালন করা হয়৷
ইটাকেসকুস হেলসিংকি শপিং কমপ্লেক্স
ইটাকেসকুস হেলসিংকি-র শপিং কমপ্লেক্স যা সব থেকে বড় শপিং কমপ্লেকস৷ হেলসিংকি-র সব থেকে বড় থিয়েটার হল " ফিনকিনো "৷ হেলসিংকিতে প্রায় 35 থেকে 40টি থিয়েটার হল রয়েছে৷
মনে হচ্ছে না এখনই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ি৷ তাহলে দেরি কেন, চলুন ঘুরে আসা যাক নীল রাজ্য ফিনল্যান্ডের প্রকৃতির গর্ভে৷
Miss Gita Koiri.
লোড হচ্ছে...