Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

তৃতীয় : প্রভু যীশুর প্রকাশ্য কার্যের আরম্ভ...

তৃতীয় : প্রভু যীশুর প্রকাশ্য কার্যের আরম্ভ...


দান ও প্রার্থনাদি ধর্মকর্মের কথা
---------------------

সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্ত পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই৷ অতএব তুমি যখন দান কর, তখন তোমার সম্মুখে তূরী বাজাইও না, যেমন কপটীরা লোকেরা কাছে গৌরব পাইবার জন্য সমাজ-গৃহে ও পথে করিয়া থাকে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে৷ কিন্তু তুমি যখন দান কর, তখন তোমার দক্ষিণ হস্ত জানিতে দিও না৷ এইরূপে তোমার দান যেন গোপনে হয় ; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন৷

আর তোমরা যখন প্রার্থনা কর, তখন কপটীদের ন্যায় হইও না ; কারণ তাহারা সমাজ-গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক-দেখান প্রার্থনা করিতে ভালবাসে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে৷ কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমর অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাঁহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন৷

আর প্রার থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগন করিয়া থাকে ; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে৷ অতএব তোমরা তাহাদের মত হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন অ, তাহা যাচঞা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন৷

অতএব তোমরা এই মত প্রার্থনা করিও-

হে আমাদের স্বর্গস্থ পিত:,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক,
তোমার রাজ্য আইসুক,
তোমার ইচ্ছা সিদ্ধ হউক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক ;
আমাদের প্রয়োজনীয় * খাদ্য আজ আমাদিগকে দেও ;
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর,
যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি ;
আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা কর৷**

কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা কর, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন৷ কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না কর, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না৷
আর তোমরা যখন উপবাস কর, তখন কপটীদের ন্যায় বিষন্ন-বদন হইও না ; কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে৷ কিন্তু তুমি যখন উপবাস কর, তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও ; যেন লোকে তোমায় উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা, যিনি গোপনে বর্তমান, তিনিই দেখিতে পান ; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে বর্তমান, তিনিই দেখিতে ; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন৷

চলবে...
অস্বীকরণ