Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

রাজস্থানী প্রিয় ডাল বাটি

রাজস্থানী প্রিয় ডাল বাটি


উপকরণ : বাটির জন্য

2 কাপ ময়দা
1 টেবল চামচ রাওয়া
2 টেবল চামচ ঘি
স্বাদ অনুযায়ী লবন

উপকরণ : ডালের জন্য

1/2 কাপ সবুজ মুগ ডাল
1 টেবল চামচ হলুদ ছোলার ডাল
1 টেবল চামচ ঘি বা তেল
1/2 চা চামচ গরম মশলা
1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
1/4 চা চামচ হলুদ গুঁড়ো
1/2 চা চামচ ধনে গুঁড়ো
1/2 লেবু
1 টেবল চামচ ধনেপাতা কুচো
1/2" আদা বাটা
1/2 চা চামচ সরষে ও জিরা
2 কাপ জল
স্বাদ অনুযায়ী লবন

পদ্ধতি : বাটির জন্য

ময়দা, রাওয়া লবন ও ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন৷ এবার গরম জল দিয়ে ভালো করে মেখে নিন৷ মাখা হয়ে গেলে পিং পং বলের আকারে লেচি তৈরি করুন৷ এবার ঐ লেচিগুলোকে আগুনে ভালো করে সেঁকে নিন৷ এমন করে সেঁকবেন যেন বাদামী রঙের হয়ে যায়৷ তারপরে ওগুলোকে ভাঙুন, ভাঙার পরে তার মধেয ফ্রেশ ঘি দিয়ে দিন৷ এবার পরিবেশন করুন ছোলার ডাল বা আচার দিয়ে৷

পদ্ধতি : ডালের জন্য

জল দিয়ে ভালো করে ধুয়ে নিন ডালগুলোকে৷ এবার 1 কাপ জল ও লবন মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে কমকরে 4 টি সিটি দিয়ে নামিয়ে নিন৷ ডাল ঠান্ডা হলে অন্য একটি পাত্রে নামিয়ে রাখুন৷ এবার ডালের মধ্যে সব মশলা মিশিয়ে দিন এবং তাতে 1/2 কা জল মিশি দিন পেস্ট করে নিন৷ একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে গরম করুন তাতে সরষে ও ঘি দিয়ে দিন কিছুক্ষণ পরে তাতে আদা বাট দিয়ে হালকা ভাজুন৷ তাতে অন্যান্য মশলাও মিশিয়ে দিন৷ তাতে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফোটান৷ ডাল ফুটে গেলে তা লেবুর রস ও লবন মিশিয়ে দিন৷ এবার নামিয়ে তাতে ধনেপাতা কুচো দিয়ে দিন উপর থেকে৷ এবার গরম গরম বাটির সঙ্গে ডাল পরিবেশন করুন৷

ধন্যবাদ৷
অস্বীকরণ