Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

গুণকারী পাতিলেবু...

গুণকারী পাতিলেবু...


পাতি লেবু স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত উপযোগী ও লাভদায়ক বলে মনে করা হয়৷ এটি স্বাদে টক, কখনও বা টক-মিষ্টি, কখনও বা কসা ধরনের হয়৷ পাতিলেবু বর্ষাকালে বেশী পাওয়া যায়৷ কিন্তু পাতিলেবু সব ঋতুতেই পাওয়া যায়৷ পাতিলেবুতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম ম্যাগনেশিয়াম, আয়রন, তামা, ফসফরাস, ক্লোরিন ইত্যাদী তত্যের সঙ্গে প্রোটিন, বসা, ভিটামিন বি আর ভিটামিন সি পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়৷

পাতিলেবুর উপকারিতা :

* লেবুর জল সকাল বেলায় খালি পেটে পান করলে পেট পরিস্কার হয়৷

* লেবু আপনার ইময়ুন সিস্টেমকে মজবুত করে৷

* লেবু সেবন করলে বমি সমস্যার সমাধান হয়৷

* লেবুর জল পান করলে শরীরে স্ফূর্তি আসে৷

* লেবুর জল দুইবেলা পান করলে শরীরের চর্বি কমে যায়৷ যদি নিয়মিত লেবুর সরবত পান করা যায় তাহলে শরীরের ওজন কম হয়৷

* লেবুর রস নিয়মিত সেবন করলে রক্ত শুদ্ধ করতে মহত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

* লেবুর রস ক্ষত স্থানের ব্যাকটেরিয়া নষ্ট করতে সহায়তা করে, আর ক্ষত স্থান থেকে রক্ত ঝড়া বন্ধ করতে সাহায্য করে৷

* ব্রণ ও একজিমার মত ত্বক সম্বন্ধীয় রোগের উপরে লেবুর রস লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়৷

* নিয়মিত লেবুর রস দিয়ে কুলকুচি করলে বা দাঁতে লেবুর রস দিয়ে রগড়ালে দাঁতের নানা রোগ দূর হয়৷

* লেবুর রস সেবনে লিভারের বিকৃতির সমস্যার সমাধান হয়৷

* লেবুর রস এস্ট্রোয়োআর্থরাইডিস-এর জন্য ভীষণ উপকারী৷

* দুধে লেবুর রস মিশিয়ে চেহারার উপরে লাগালে রঙের পরিবর্তন হয়৷
অস্বীকরণ