Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

ঘরে বসেই প্রকৃতির পরিবেশকে বাঁচান...

ঘরে বসেই প্রকৃতির পরিবেশকে বাঁচান...



পরিবেশ অর্থাত সকল প্রাকৃতিক তথ্য যাতে মাটি, জল, হাওয়া, বৃক্ষ, পশু, পাখী সকলই যা প্রকৃতিযুক্ত৷ আপনারাই আজ ভেবে দেখুন না যে কি পরিমানে জঙ্গল কেটে পরিস্কার করে দেওয়া হচ্ছে৷ যার ফলে পশু-পাখীরা লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে৷ আমাদের আধুনিক বিলাসীতা জীবনের প্রভাব প্রকৃতির উপরে ভীষণভাবে পড়ছে৷ ওজোন গ্যাসের পরিমান দিনে দিনে কমে যাচ্ছে৷

* ঘরের কাজ ও রান্নাবান্না করার জন্য যে জল ব্যবহার করা হয় সেই ব্যবহৃত জল ফেলবেন না৷ যেমন- ডাল, চাল ও সবজে ধোয়া জল একত্রিত করে সেই জল বাগানের গাছে দিলে স্বাস্থ্যকর গাছ পাওয়া যাবে৷

* ঘরের ভাঙা গামলা বা কৌটা বা স্কুটারের পুরানো ফাটা টায়ারকে দুই ভাগ করে নিয়ে তাতে কিছু পরিমান মাটি দিয়ে গাছ লাগাতে পারেন৷

* পলিথিনের ব্যাগে করে আবর্জনা রাস্তায় ফেলবেন না৷ এই আবর্জনার পলিথিনের ব্যাগ রাস্তায় যে সকল গরু ঘোরাফেরা করে তারা খেয়ে নেয়৷ ওদের পক্ষে এটা ভীষণ ক্ষতিকর৷ পলিথিন ওদের শ্বাস নালীতে আটকে যায়, যার কারণে ওদের মৃত্যু হয়৷

* প্লাস্টিক, থার্মোকলের ডিস্পোজল গেলাস, প্লেট ব্যবহার করার বদলে কলাপাতার থালা ও মাটির গ্লাস ব্যবহার করুন৷ এটি স্বাস্থ্যের পক্ষেও ভালো৷

* আপনার প্রতিবেশী ও বাচ্চাদের প্রাকৃতিক পরিবেশের রক্ষার মহত্ব সম্বন্ধে বোঝান৷ আর তাঁদেরও বৃক্ষ রোপনের জন্য উত্সাহিত করুন৷

* ফারের কোট, হাতির দাঁতের গহনা ও সাঁপ বা অন্য প্রাণীদের ছাল দিয়ে বানানো ব্যাগ বা বেল্ট ব্যবহারের প্রয়োগ বন্ধ করুন৷

* এয়ার কন্ডিশনের ব্যবহার কম করুন৷ কারণ এতে য গ্যাস ব্যবহৃত হয় তা ওজোন গ্যাসের উপর ভয়ানক প্রভাব বিস্তার করে৷

* পশু-পক্ষীদের পালক বা ছাল দিয়ে তৈরি করা সৌন্দর্য প্রসাধন ব্যবহার করা বন্ধ করুন৷

* পাখীদের ঘরের মধ্যে খাঁচায় বন্ধ করে রাখবেন না৷ এতে এই প্রজন্মের প্রজাতির লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে৷

* ঘর পারিপার্শিক পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন যা আপনার ও অন্যের স্বাস্থের পক্ষে খুব ভাল৷

* পলিথিনের ব্যাগ আগুন দিয়ে জ্বালানোর পরে তা থেকে যে বিষাক্ত গ্যাস বা ধোঁয়া বের হয় তা প্রাকৃতিক পরিবেশে বৃক্ষ উত্পন্নে প্রচুর পরিমানে হানিকারক৷ যতটা সম্ভব পলিথিনের ব্যাগ ব্যবহার করা বন্ধ করুন৷

* শব্দ দূষণ সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে৷ শব্দদূষণের মাধ্যমে যে মানুষ শুধু বধির হচ্ছে তাই-ই নয় সঙ্গে বাড়ছে রক্তের চাপ হৃদ সংক্রামক ভয়ানক রোগের সৃষ্টি হচ্ছে৷ যারা গৃহিনী তারা টেলিভিশন-রেডিও কম ভলিউমে চালান লাউডস্পিকারের ব্যবহারে ঘোর বিরোধ করুন৷

একটু আপনারা ভেবে দেখুন আগের মতো আর বৃষ্টি হয় না৷ ঠান্ডার প্রভাব বেশী দিন থাকে না৷ গরমের প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে৷ এমন সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি ঘরে বসেই৷ প্রাকৃতিক সৌন্দর্যে বৃক্ষ রোপনে মহিলারা খুব ভালো করে মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন৷ যদি গৃহিনীরা ডেইলি রুটিন থেকে একটু আলাদা ভাবে চিন্তাভাবনা করেন৷ যদি নিজেদের পরিবর্তন করেন, সবুজ প্রকৃতির দিকে লক্ষ্য রেখে প্রকৃতির সেবা করেন তাহলে খুবই ভালো হয়৷ পরিবেশ দূষণ দূর করার কথা ভেবে একটু নিজেদের পরিবর্তন করুন৷ গাছ লাগান ও প্রাণ বাঁচান৷ পরিবেশকে দূষণমুক্ত করুণ৷
অস্বীকরণ